রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

এদিকে নতুন গুঞ্জনকে জোরালো করেছে তাদের একটি ছবি। সোমবার (৩ মার্চ) নির্মাতা রায়হান রাফির জন্মদিন। মায়ের সঙ্গে বাড়িতে কেক কেটেছেন তিনি। এমন ঘনিষ্ঠ পরিসরেও দেখা গেছে তমা মির্জাকে।

ছবিতে দেখা যায়, নিজ বাসায় কেক কাটছেন রাফি। যেখানে তার একপাশে ছিলেন মা, অন্যপাশে ছিলেন নায়িকা তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা।

সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

এর আগে তমা মির্জার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।

সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD