বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ইমন-দীঘির ‘দেনাপাওনা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার আসছে বড় পর্দায়। গল্পের নামেই সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে এই ছবিতে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি ও মামনুন ইমন।

‘দেনাপাওনা’ সিনেমায় দীঘি অভিনয় করবেন, এমনটা আগেই জানান হয়েছিল। এবার জানা গেল, সিনেমাটিতে দীঘির নায়ক হচ্ছেন ইমন; এর সঙ্গে প্রথমবার একসঙ্গে জুটি হচ্ছেন তারা।

ছবিতে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। আর দীঘি অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার গল্প।

সিনামায় নিজের কাজ করার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন ইমন নিজেই। অভিনেতা বলেন,‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহু পঠিত, তাই চ্যালেঞ্জটা বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করব পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি এতে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD