মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র। অর্থাৎ সেন্সর বোর্ড সিনেমাটির কোনো অংশ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে।

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। ‘টগর’ একটি দুর্দান্ত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। তাই কোনো দৃশ্য বা সংলাপ বাদ না দিয়েই ছবিটিকে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত।”

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD