রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

মৃৎশিল্পীর ডেরায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

করোনাকালে গৃহবন্দি বেশির ভাগ মানুষ। দীর্ঘ সময় ধরে গৃহবন্দি থাকার কারণে সবার মন নিশ্চয়ই চাইছে ছুট দিতে দূর অজানার পানে। তাঁদের জন্য করোনার পর ভ্রমণ-গন্তব্য হতে পারে নিভৃত গ্রামের কোনো মৃৎশিল্পীর আঙিনা। ঘোরাঘুরিতে আপনার দেহ ও মন ভরবে প্রশান্তিতে। এ ছাড়া ভ্রমণের কারণে বিভিন্ন জায়গায় নিত্যনতুন অভিজ্ঞতা হবে আপনার, যা পরবর্তী জীবনে অনেক কাজে দেবে। ঢাকা থেকে কাছের দূরত্ব গাজীপুরের ছাতিয়ানি গ্রামে দেখে আসতে পারেন প্রাচীন মৃৎশিল্পীদের জীবনধারা। সেখানকার পাল পরিবারের বংশপরম্পরায় শত বছর ধরে বসতি। শত দারিদ্র্য সত্ত্বেও তারা পূর্বপুরুষের আদি পেশা বদলাননি।

বিশ্বজুড়ে প্রতিটি দেশের রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এই শিল্প ও সংস্কৃতির পরিচয়েই পরিচিত হয় সেই দেশ বা জাতি। একেকটি শিল্পের বিস্তারের পেছনে রয়েছে একেকটি দেশ বা জাতির অবদান। তেমনই একটি মৃৎশিল্প। ‘মৃৎ’ শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি, আর ‘শিল্প’ বলতে এখানে সুন্দর ও সৃজনশীল বস্তুকে বোঝানো হয়েছে। এ জন্য মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্মকে মৃৎশিল্প বলা যায়। এ কাজের সঙ্গে জড়িতদের কুমার বলা হয়। প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও টিকে আছে কোনোরকমে। অতীতে গ্রামের সুনিপুণ কারিগরের হাতে তৈরি মাটির জিনিসের কদর ছিল অনেক বেশি। পরিবেশবান্ধব এ শিল্প শোভা পেত গ্রামের বাড়িতে বাড়িতে।

গ্রামীণ পথ, নেই কোনো কোলাহল। কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর, বিধায় পথে পথে দেখা পাবেন কাঁঠালগাছের। কোথাও গাছে আম ঝুলে আছে। একটু হাত বাড়ালেই আম। গ্রামীণ মেঠোপথ পাড়ি দিয়ে আপনাকে পৌঁছাতে হবে পালপাড়ায়। যে যার কাজে ব্যস্ত। ১১০টি পরিবার আছে, যাদের জীবনধারণ এই কাজের ওপর নির্ভরশীল। পালপাড়ায় প্রবেশের পর দেখবেন প্রত্যেকের বাড়ির আঙিনায় তাদের তৈরি দ্রব্যসামগ্রী রোদে শুকাতে দিয়েছে। বিভিন্ন ধরনের মাটির খেলনা, পাতিল, প্রদীপ, কলস, পাখির ঘর আরো কত কী। কেউ মাটির পুতুল বানাচ্ছে, কেউ বানাচ্ছে মঙ্গলপ্রদীপ। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানকার সবাই এই কাজ করে। আট বছরের বালক থেকে শুরু করে নব্বই বছরের বয়স্ক লোকটিও কাজ করছেন। দশ পুরুষ ধরে এই কাজ করে যাচ্ছে।

যাবেন যেভাবে : ঢাকা থেকে বিভিন্ন উপায়ে যেতে পারবেন গাজীপুরের ছাতিয়ানি গ্রামে। যাওয়ার প্রথম পথ হলো গুলিস্থান থেকে নরসিংদীগামী বাসে উঠে নামতে হবে নরসিংদীর পাঁচদোনায়, সেখান থেকে কালীগঞ্জগামী বাসে উঠে নামতে হবে কাপাসিয়া মোড়ে, সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় চলে যাবেন ছাতিয়ানি। মহাখালী থেকে যেতে চাইলে আপনাকে উঠতে হবে চলনবিল/ বাদশা বাসে, আপনাকে নামতে হবে কাপাসিয়া মোড়ে। কাপাসিয়া মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা করে যেতে হবে ছাতিয়ানি গ্রামে। খরচ পড়বে ১৩০ থেকে ১৮০ টাকা। অথবা গাড়ি ভাড়া করে যেতে পারেন কাঙ্ক্ষিত গন্তব্যে। খরচ পড়বে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD