বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায় ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড় তুলেছে সুশান্তের শেষ সিনেমার ট্রেলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বলিউডের এই সময়ের জনপ্রিয় নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে শোকাহত সকল শ্রেণীর মানুষ। এখনো তাকে হারানোর শোক ভুলতে পারেননি তার ভক্তরা। এবার মুক্তি পেতে যাচ্ছে এই নায়কের শেষ সিনেমা। তার আগেই প্রকাশ হলো সিনেমাটির ট্রেলার।

সোমবার বিকেলে মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে চঞ্চল সুশান্তকে দেখা যায়। ট্রেইলারটি প্রকাশের ১৯ ঘণ্টায় ২ কোটি ২৩ লাখেরও অধিক বার দেখা হয়েছে ট্রেলারটি।

সুশান্তের ভক্তদের মনে ঝড় তুলেছে এই ট্রেলার। তার অসাধারণ অভিনয় দেখে আবেগে আপ্লুত হয়েছে দর্শক। ট্রেলারটি দেখতে দেখতে মনে হবে বেঁচে আছেন সুশান্ত। অথচ আর কোনো দিন তাকে দেখা যাবে না নতুন কোনো সিনেমায়।

আগামী ২৪ জুলাই এটি মুক্তি পেতে চলেছে হটস্টার ডিজনি ওটিটি প্লাটফর্মে। ছবিটি মুক্তি পাবে। সুশান্ত সিং রাজপুত কে সম্মান জানানোর জন্য এই ছবিটি হটস্টারে বিনামূল্যেই দেখা যাবে বলে জানা যাচ্ছে। তাই সাবস্ক্রাইবার না হলেও এই ছবিটি যে কেউই দেখতে পারবেন।

মুকেশ ছাবরা পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সানজানা সাংঘাই, সাইফ আলী খান প্রমুখ।

‘দিল বেচারা’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স; অবলম্বনে। গত ৮ মে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে তা সম্ভব হয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD