শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সবার মন রাখতে পারছি না: মেহজাবিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

বর্তমান সময়ের ছোট পর্দার সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে গেলো ঈদে করোনার কারণে মাত্র ১০টি নাটক প্রচারিত হয়েছে এই অভিনেত্রীর। যা গেলো কয়েক বছরের মেহজাবিনের নামের সঙ্গে নাটকের সংখ্যটা বেশ বেমানান।

তাই তো এবারের ঈদকে সামনে রেখে ১২২ দিন পর কাজে ফিরেছেন মেহজাবিন। ৭ জুলাই থেকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে ‘প্রাণপ্রিয়’ শিরোনামের নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

কাজে ফেরা ও এবার ঈদের কাজ প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, পরিচালকদের অনুরোধে কাজ শুরু করছি। কাজে ফিরছি জেনে অনেক পরিচালকই আমার ডেট চাচ্ছেন কিন্তু সবার মন রাখতে পারছি না। এখন পর্যন্ত ৭টি নাটকের জন্য আগামী ২০ জুলাই পর্যন্ত মৌখিকভাবে ডেট লক করেছি।

মেহজাবিন চৌধুরী আরও বলেন, কাজের পরিবেশ ঠিক থাকলে ঈদের আগ পর্যন্ত কাজ করবো। কাজে ফেরার আনন্দ যতটা রয়েছে ততটা ভয়ও কাজ করছে। কাজের ক্ষেত্রে গল্প বিশেষভাবে বাছাই করছি এখন। এখনকার পরিস্থিতির সাথে মিলিয়ে কাজ করা যাবে এমন গল্পের জন্যই শিডিউল দিচ্ছি; না হলে দিচ্ছি না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD