মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

সিরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সিরিয়ার হোমস প্রদেশের ইমাম আলী মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হোমস প্রদেশের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর চালানো হামলাকে বেসামরিক নাগরিক ও উপাসনালয়ের বিরুদ্ধে স্পষ্ট সন্ত্রাসী সহিংসতা বলে উল্লেখ করেন। তিনি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, সিরিয়ায় চলমান নিরাপত্তাহীনতার মূল কারণ হলো অবৈধ বিদেশি হস্তক্ষেপ, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং সিরিয়ার কিছু অংশ দখল করে রাখা।

তার মতে, এসব কারণই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর টিকে থাকা, বিস্তার এবং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছে।

মুখপাত্র হামলার সঙ্গে জড়িত সরাসরি অপরাধীসহ পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD