করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। অনুপম খের টুইটারের নিজেই জানিয়েছেন তার মায়ের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি। তার পরিবারের আরও একজনের করোনা পজেটিভি এসেছে। তিনি হলেন অনুপমের ভাই।
রোববার একটি ভিডিও বার্তায় অনুপম খের বলেন, ‘আমার মাকে সবাই দুলারি নামেই চেনেন। কয়েক দিন থেকে খাবারের প্রতি মায়ের অনিহা তৈরি হয়। মায়ের রক্ত পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়েনি। তবে পরে সিটি স্ক্যান করা হলে তার মাঝে করোনার উপসর্গ পাওয়া যায়।’
অনুপম খের জানান, তিনি নিজেরও করোনা টেস্ট করিয়েছেন তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। অন্য দিকে তার ভাই ভাবি ও ভাতিজির করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে অনুপম খেরের মা মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন টুইট করেছেন, ‘দুলারি আন্টি ও পরিবারের সবার দ্রুত আরোগ্য কামনা করছি। ভালোবাসা ও প্রার্থনা।’
অনুপম খেরের পরিবারের সুস্থতা কামনা করে আরও টুইট করেছেন অভিনেত্রী সোনম কাপুর, অভিনেতা রণবীর শোরে, নীল নীতিন মুকেশ প্রমুখ।
লাইট নিউজ