শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

হট গার্ল বিপাশার ছবি ভাইরাল, চমকে গেলেন স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

বলিউডের অন্যতম হট গার্ল খ্যাত অভিনেত্রী বিপাশা বসু। তার গ্ল্যামারের ছটায় উজ্জ্বল রূপালি জগৎ, রুপালি পর্দা। বাঙালি এ কন্যা করণ সিং গ্রোভারকে বিয়ে করেই লকডাউনের মধ্যে সংসার করছেন। এবার সেই বিপাশা বসু শেয়ার করলেন মডেলিংয়ের সময়ের ছবি। যে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

ছবিতে এ হট গার্লকে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ফটোশুট করছেন। সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ত্রীর ওই ছবি দেখে চমকে যান স্বামী।

বিপাশা বসু জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদর পর ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ‘অ্যালোন’ সিনেমার সেট থেকেই তাদের সম্পর্ক হয়। এরপর সিনেমাটি মুক্তির পর তারা বিয়ে করেন। বিয়ের পর করণ-বিপাশাকে নিয়ে কম জল্পনা হয়নি। ওই বিয়ে দেখে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, বেশি দিন হয়তো বিপাশার মন টিকবে না করণের সংসারে। তবে সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে চুটিয়ে সংসার করছেন বিপাশা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD