মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন মাদুরো ঘনিষ্ঠ রদ্রিগেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার জাতীয় পরিষদে তাঁর শপথগ্রহণের কথা। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিলেন।

রদ্রিগেজের প্রেসিডেন্ট হওয়ার খবরের মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁকে সতর্ক করে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, তিনি (রদ্রিগেজ) যদি সঠিক কাজ না করেন, তাহলে বড় মূল্য দিতে হতে পারে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রদ্রিগেজ সঠিকভাবে কাজ না করলে মাদুরোর চেয়েও বড় পরিণতি ভোগ করতে হতে পারে। ওই সাক্ষাৎকারে ভেনেজুয়েলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, শাসন পরিবর্তন বা যাই বলা হোক না কেন, বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

রদ্রিগেজের সঠিকভাবে কাজ করা বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো ঠিক করবে। দেশকে (যুক্তরাষ্ট্র) অর্থ দেবে।

কে এই রদ্রিগেজ
ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত সহযোগী হিসেবে পরিচিত। আইনজীবী ও কূটনীতিক পেশার রদ্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

৫৬ বছর বয়সী রদ্রিগেজ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। শনিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন। সে সময় যুক্তরাষ্ট্র যা চাইবে তা করতে প্রস্তুত থাকার ইচ্ছা প্রকাশ করেন রদ্রিগেজ।

তবে রদ্রিগেজের প্রকাশ্যে বলা নানা মন্তব্যের সঙ্গে ট্রাম্পের এমন দাবি সাংঘর্ষিক। কারণ, রুদ্রিগেজ আগে স্পষ্টভাবে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। তবে রোববার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি তুলনামূলক নরম সুরে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চলার জন্য অন্যদের আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD