মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী প্রাথমিকভাবে ইরানের ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র ৫০-১৫০ বিলিয়ন ডলার রপ্তানির স্বপ্ন দেখছেন বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আনোয়ার ইব্রাহিম ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD