বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মুখ থুবড়ে পড়ল রানির সিনেমা, চাপে সানি দেওলও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

গত সপ্তাহে যেখানে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ছিল ভারতের প্রেক্ষাগৃহ, সেখানেই হঠাৎ করে নেমে এসেছে অস্বস্তিকর নীরবতা। বক্স অফিসে বড় ধাক্কার মুখে পড়েছে একাধিক প্রতীক্ষিত ছবি। সানি দেওলের ‘বর্ডার ২’ ও রানি মুখার্জির ‘মর্দানি ৩’—দুটো ছবিরই ব্যবসায়িক গ্রাফ এখন নিম্নমুখী।

মুক্তির প্রথম ১০ দিনে দুর্দান্ত ব্যবসা করে ব্লকবাস্টারের পথে এগোচ্ছিল ‘বর্ডার ২’।

কিন্তু দ্বিতীয় সোমবারেই বড়সড় ধাক্কা খেয়েছে ছবিটি। মুক্তির ১১তম দিনে কালেকশন কমেছে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ। যেখানে ১০ম দিনে ছবিটি ২০ কোটির বেশি আয় করেছিল, সেখানে ১১তম দিনে সেই অঙ্ক নেমে এসেছে এক অঙ্কে। সোমবার ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৩.৮৮ কোটি রুপি।

সব মিলিয়ে ১১ দিনে দেশের বক্স অফিসে ‘বর্ডার ২’-এর মোট আয় প্রায় ২৮০ কোটি রুপি।
ট্রেড মহলের একাংশের মতে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর দুরন্ত দাপটেই কিছুটা ক্লান্ত ‘বর্ডার ২’। দীর্ঘ রানটাইমও দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারছে না।

অন্যদিকে, রানি মুখার্জির ‘মর্দানি ৩’-এর অবস্থা আরও উদ্বেগজনক।

মুক্তির চতুর্থ দিনেই ছবিটির আয় নেমে এসেছে মাত্র ২ কোটির একটু বেশি। চার দিনে মোট কালেকশন ১৫ কোটি টাকাও ছুঁতে পারেনি, যা জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিঃসন্দেহে হতাশাজনক।

বিশেষজ্ঞদের মতে, দর্শকরা আর শিবানী শিবাজি রাও-এর পুরনো ফর্মুলায় আগ্রহী নন। তার উপর দুর্বল চিত্রনাট্য ছবিটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে, সানি দেওল অন্তত তাঁর ছবিকে ‘সুপারহিট’ তকমা দিতে পারলেও রানি মুখার্জির ক্ষেত্রে পরিস্থিতি বেশ কঠিন।

আগামী সপ্তাহান্তের আগে যদি এই দুই ছবি ঘুরে দাঁড়াতে না পারে, তবে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD