শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

কবির সুমনের মুখে আসিফের প্রশংসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিল্পী, সুরকার, গীতিকার কবীর সুমনের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ১৬ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের গায়কের প্রশংসা করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কবীর সুমন।

তিনি লিখেছেন, জনাব আসিফ আকবর আমার লেখা সুর করা যে দুটি গান ইতিমধ্যে রেকর্ড করেছেন সে দুটির rough voice mix পাঠিয়েছেন। ফাইনাল নয়, রাফ মিক্স। শুনে খুব ভালো লাগলো। সঙ্গে যে যন্ত্রাণুষঙ্গ তাও খুবই ভালো। খুবই ভালো।

এরকম গান উনি আগে গেয়েছেন বলে মনে হয় না। আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে – কী বলবো। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। জনাব আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।

তার সম্পর্কে কে কী বলে আমি ভাবি না। আমার সম্পর্কেও দুই বাংলায় বিপুল সংখ্যক লোক নিপাট খিস্তি না করে ভাত খেতে বসেন না। খোদা তাদের মঙ্গল করুন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD