শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :

শর্ট ফিল্মের পর ওয়েব সিরিজে মাহি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘুরে দাঁড়াতে শুটিং শুরু করেছিলেন ‘স্বপ্নবাজি’ সিনেমার, চুক্তিবদ্ধ হয়েছিলেন আরও বেশ কয়েকটি সিনেমায়। কিন্তু করোনায় সে সব সিনেমার সব কাজ বন্ধ।

তাই বলে বসে নেই মাহিয়া মাহি। সম্প্রতি পরিচালক রায়হান রাফির ‘অক্সিজেন’ শিরোনামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এরই মধ্যে শর্ট ফিল্মটির টিজারে মুগ্ধতা ছড়িয়েছে এই অভিনেত্রী।

শর্ট ফিল্মটি মুক্তির আগেই জানা গেলো, মাহিয়া মাহির নতুন খবর। পরিচালক রায়হান রাফির নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। শুধু অভিনয় নয়, সিরিজটির প্রযোজকও মাহি নিজে। আর এর মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নাম লেখালেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

সিরিজটি প্রসঙ্গে মাহি বলেন, সম্প্রতি চার পর্বের ওয়েব সিরিজিটির শুটিং ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আছি আমি। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পলাশ। আশা করছি, ভক্তরা ভালো কিছু পাবেন।

জানা গেছে, দেশের জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটি মুক্তি পাবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD