শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ট্যারা চোখ একটি মারাত্মক সমস্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : সে অর্থে করোনার প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও কম নয়। কাজেই যে কোনো রোগে আক্রান্তদের চলতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে; এমনকি চিকিৎসকের কাছে গেলেও। চোখে নানা ধরনের রোগ হয়। এর মধ্যে একটি ট্যারা রোগ। অনেকে বাবা-মা ভাবেন, ট্যারা চোখ হলো সুলক্ষণ। আদর করে বলেন, লক্ষ্মীট্যারা। সন্তানের চোখ ট্যারা হলে অনেক মা-বাবা খুশিও হন। তবে যখন আবিষ্কৃত হয়, ট্যারা চোখে শিশু প্রায় কিছুই দেখতে পাচ্ছে না, তখন বাবা-মায়ের টনক নড়ে।

‘ট্যারা চাখ : শারীরিক অন্যান্য ত্রুটির মতো ট্যারাচোখ একটি ত্রুটি। মানবদেহের দুটি চক্ষুগোলকের গঠন-সামঞ্জস্যই কোনো বস্তু সঠিকভাবে দেখতে সাহায্য করে। কিন্তু জন্মগত বা অন্য কোনো কারণে যদি দৃষ্টিশক্তি ও চক্ষুগোলকের গঠনগত অসামঞ্জস্য হয়, তবে দুচোখের দৃষ্টিশক্তি সমান্তরাল না হয়ে এক বা দুটি চোখে হয়তো কান, নয়তো নাকের দিকে বেঁকে যায়। এ বেঁকে যাওয়ার নামই ট্যারাচোখ। এটি শুধু সৌন্দর্যহানিই করে না, চোখের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত করে। যেমনÑ একটি বস্তু দুটি কিংবা ঝাপসা দেখায়। এমনকি একপর্যায়ে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে সহজেই এ সমস্যার সমাধান মেলে।

রোগের কারণ : বিভিন্ন কারণে চোখ ট্যারা হয়ে থাকে। যেমন- মাংসপেশিতে আঘাত পেলে। যদি বাহ্যিক কোনো আঘাতে মাংসপেশিগুলোর মধ্যকার ভারসাম্য নষ্ট হয়, তখন একচোখ অন্য চোখের সমান্তরাল অক্ষরেখা থেকে দূরে সরে যায় এবং সেই চোখ ট্যারা হয়। এমন ট্যারার নাম অপঘাতজনিত ট্যারা। কোনো কারণে দুটি চোখের কোনো একটির দৃষ্টিশক্তি কম হলেও এ ধরনের ট্যারা হতে পারে। এ ছাড়া জন্মগত কারণসহ কোনো কারণে চোখের মাংসপেশি অবশ হয়ে গেলে চোখ ট্যারা হয়।

চিকিৎসা : চিকিৎসার সাফল্য নির্ভর করে কোন বয়সে চিকিৎসা শুরু করা গেল, তার ওপর। সাধারণত ট্যারা চোখের গোড়াপত্তন শিশুবয়স থেকে। চশমা বা অন্যান্য চিকিৎসার সাহায্য না নিলে সেই ট্যারাভাব ক্রমে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় দেরি করে চিকিৎসা শুরু করলে চোখের দৃষ্টি ফিরে পাওয়া নাও যেতে পারে। কাজেই শিশুর ট্যারাভাব লক্ষ্য করলেই মা-বাবার উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

বয়স্কদের চশমা ব্যবহার ও চোখের ব্যায়াম করতে হবে। এ ক্ষেত্রে এক চোখ নিরেট কোনো বস্তু দিয়ে ঢেকে অন্য চোখ দিয়ে দেখার মাধ্যমে দৃষ্টি সমতা আনা যায়। এ ছাড়া অপটিক্যাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ারযুক্ত চশমা ব্যবহার, এমনকি কনট্যাক্ট লেন্স ব্যবহার করেও এটির চিকিৎসা করা সম্ভব। বেশি ট্যারা চোখের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। আবার খুব বেশি ট্যারা চোখ হলে একটি চোখের ওপর অপারেশন করে পুরো ফল পাওয়া নাও যেতে পারে।

সে ক্ষেত্রে দ্বিতীয় চোখের ওপর অপারেশন করিয়ে একেবারে স্বাভাবিক করা সম্ভব। শিশুর ক্ষেত্রে চোখ ট্যারা হওয়ার কারণে দুটি চোখের দৃষ্টিতে থাকে অসামঞ্জস্যতা। কোনো কিছু দেখার জন্য তার চাপ পড়ে একটি চোখের ওপর। এ অতিরিক্ত চাপে শিশুর চোখে ব্যথা হয় এবং সেই সঙ্গে প্রচ- মাথাব্যথা হয়। চিকিৎসা না করালে চোখের মারাত্মক ক্ষতি হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD