রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দু’পক্ষের হাতাহাতি ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের

এবারের ঈদে অন্যদের কাজ দেখবেন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

গেলো কয়েক বছরের ঈদে টেলিভিশন খুললেই যাকে দেখা যায় তিনি তানজিন তিশা। তবে এবারের ঈদে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে সেভাবে আর দেখা যাবে না।

কারণ এবারের ঈদের জন্য কোন শুটিংয়ে অংশ নেননি তিশা। তবে তার ভক্তদের একেবারে হতাশ হওয়ার কিছু নেই। তিশার আগের বেশ কিছু কাজ প্রচারিত হবে ঈদে।

তিশা জানালেন, প্রায় সব ঈদেই তো অনেক কাজ থাকে আমার। এই যেমন গত ঈদে যখন আমার অনেক অনেক কাজ গিয়েছে তখন আমাকে অনেকেই বলেছে এত বেশি কাজ কেন? এবার আমি চাইনি কোন রিস্ক নিয়ে কাজ করতে। এছাড়া বাসায় আমার বাবা একটু অসুস্থ ছিলেন মাঝে। যার কারণে আর সাহস পাইনি। তবে বাবা এখন সুস্থ আছেন। চলতি সপ্তাহেই কিছু কাজের ডেট দেওয়া ছিলো কিন্তু আমি সবদিক চিন্তা করে সবগুলো কাজই ‘না’ করে দিয়েছি।

এই অভিনেত্রী আরও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ইনশাহ আল্লাহ ঈদের পর কাজে ফিরবো। এখন এই সময়টা বাসাতেই বিশ্রামে থাকতে চাই। এবার ঈদে নিজে কাজ না করলেও অন্যের কাজগুলো দেখবো বাসায় বসে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD