মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা।

এবার নিজের বয়স ও জন্ম সাল নিয়ে অনলাইনে থাকা তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তার বয়স দেখানো হচ্ছে ৩৩ বছর, যা নিয়ে রীতিমতো অবাক এই অভিনেত্রী।

শুধু বিস্ময় প্রকাশই নয়, অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায়ও জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্ম সাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের জন্ম সাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।’

অভিনেত্রীর ভাষ্য, তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD