বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বৈঠক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD