মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

চুরি করে বিয়ে করার গল্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

টিভি নাটকে জনপ্রিয় নাম সালাউদ্দিন লাভলু। ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্মাণে ও অভিনয়ে সরব রয়েছেন ছোটপর্দায়। ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’খ্যাত এ নির্মাতা দর্শকদের উপহার দিয়েছেন ভিন্নধারার অসংখ্য জনপ্রিয় নাটক।মহামারি করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন সালাউদ্দিন লাভলু।আসন্ন কোরবানির ঈদে উপলক্ষে ‘চুরি করা বউ’ শিরোনামের একটি নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন তিনি।চুরি করা বউ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা এস এ হক অলিক।নাটকটিতে সালাউদ্দিন লাভলুর বিপরীতে অভিনয় করছেন চলতি প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী মিম চৌধুরী।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, পুরোপুরি কমেডি ধাঁচের গল্প এটি। এই নাটকে প্রচুর মজার এলিমেন্টস থাকবে।নাটকে লাভলু ভাইয়ের অভ্যাস থাকে চুরি করে বিয়ে করা।একটা সময় আমার সঙ্গে চুরি করে বিয়ে হয় তার। লাভলু ভাইয়ের পরিচালনায় আগে নাটকে কাজ করা হয়েছে আমার। তবে সহশিল্পীর হিসেবে এটাই প্রথম নাটকে কাজ করতাম।আর লাভলু ভাইয়ের অভিনয় সম্পর্কে তো আর কিছু বলার অপেক্ষা রাখেনা এটা সবাই জানে।আশা নাটকটি ঈদে দর্শকের ভালো লাগবে।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার করা হবে বলে জানান পরিচালক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD