মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শামীম জামানের পরিচালনায় প্রথমবার চঞ্চল চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী ও শামীম জামান। দীর্ঘ সময় মঞ্চে কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের। একে অপরের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বহু টিভি নাটকে। তবে মান-অভিমানের দোলাচলে কিছু সময় বিচ্ছিন্নও ছিলেন তারা।

সম্প্রতি আবারও ফিরেছেন এক ছায়াতলে। এবারই প্রথম শামীম জামানের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাটকের নাম ‘ট্রাম্প কার্ড’। লিখেছেন বৃন্দাবন দাস। ঈদে একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে নাটকটি।

মূলত চার বন্ধুর বাল্যকাল ও বৃদ্ধ বয়সের নস্টালজিক স্মৃতি রোমন্থন করা হয়েছে এ নাটকের গল্পে। গতকাল থেকে শুরু হয়েছে আরও একটি নাটকের কাজ। শামীম জামানের পরিচালনায় ‘প্রতিবেশীকে ভালোবাসো’ নামের এ নাটকেও মুখ্য চরিত্রে কাজ করছেন চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শামীম জামানের সঙ্গে ১০ বছর আগে বহু কাজ করেছি। তখন শুধুই সহশিল্পী হিসেবে কাজ করা হয়েছে। আবারও তার সঙ্গে কাজ করছি এবং তারই পরিচালনায়। বিশেষত বৃন্দাবন দাসের এ গল্পটি অনেক গোছানো ও সুন্দর। সবাই যেমন বিনোদন পাবে, তেমনি একটি ভালো বার্তা পাবে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD