মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বাসর ঘরেই যত ঝামেলা জোভান-তিশার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

বাসর রাত। রাইসা ও রেহান মুখোমোখি বসে আছে। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছে। দুজনকে দেখে খুবই হ্যাপি মনে হচ্ছে। রেহান রাইসাকে ছুঁতে যাবে এমন সময় রাইসা বলে ‘ডোন্ট টাচ্ মি’..!!

রেহান অবাক হয়ে বলে, ‘এ্যনি প্রবলেম’? রাইসা বলে, ‘ইয়েস’। রেহান বলে কী সমস্যা। তুমি যে যে কন্ডিশন বলেছিলে আমি রেখেছি, আর আমি যা বলেছি তুমি রেখেছো। আর পরিবার তো আমাদের কে মেনে নিয়েছে । তাহলে সমস্যা কোথায়? সমস্যা তোমাকে বিশ্বাস করা। রেহান মানে কি? হ্যাঁ তুমি যে আমাকে ভালোবাসো না, মনের বিরুদ্ধে বিয়ে করেছো এটা বিয়ের পরে জানলাম। রেহান বলে মানে কী ?

রাইসা বলে তুমি কবুল বলতে দেরি করেছ কেন? তিনবার বলার পর কেনো কবুল বলোনি..? তারপর বলেছো? কই আমিতো তোমাকে সত্যিই ভালোবাসি তাই একবার বলতেই কবুল বলেছি। তার মানে কী দাড়াও? আমি ঠিক তুমি ভূল? নাকি উল্টো… ঝামেলা শুরু হয় বাসর রাত থেকেই।

এমনই ফান এবং কৌতূহল ভরা গল্প নিয়ে ‘‘দ্যা ব্রেকআপ লিস্ট : আফটার দ্যা ওয়েডিং ’’ নাটকটি দর্শক আরটিভিতে দেখবেন ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৩০মিনিটে। ফারহান আহমেদ জোভান এর গল্প ও রূপক বিন রউফ এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, মম আলী, নিশা, আশিক, রাজ প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD