মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

করোনাকালেও এফডিসিতে ৫টি গরু কোরবানি দেবেন পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে কোরবানি এ বছর করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার পরিবর্তে নগদ অর্থ ও উপহার পাঠানো হচ্ছে বর্তমান সদস্য ও প্রয়াত সদস্যদের বাসায়।

তবে বরাবরের মতো এবারও এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি। এবার ৫টি গরু কোরবানি দেবেন এই চিত্রনায়িকা।

এ ব্যাপারে পরীমনি গণমাধ্যমে বলেন, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেবো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD