শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :

সুশান্তের সাবেক প্রেমিকা রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করার পর থেকেই দেখা মিলছে না নায়কের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর। পুলিশ সন্ধান করছে তার এমনটাই খবর ভারতীয় একটি গণমাধ্যমের।

ওই সংবাদে বলা হয়, সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিং মঙ্গলবার ছেলের বান্ধবী রিয়ার বিরুদ্ধে পাটনার রাজীব নগর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন। তাতে তার বিরুদ্ধে নানা ধারায় অভিযোগ আনেন তিনি। এর মধ্যে ছিল প্রতারণা করা, অর্থ আত্মসাৎ করে তাকে পরিত্যাগ করা। শেষমেষ আত্মহত্যার দিকে ঠেলে দেয়া।

এরপরই ৪ সদস্যের পাটনা পুলিশ বুধবার মুম্বাইতে আসে বিষয়টির তদন্ত করতে। সেসময় নাকি রিয়ার ফ্ল্যাটে গিয়ে তারা দেখে, অভিনেত্রী নিখোঁজ। অন্য সূত্রে খবর, রিয়া গ্রেপ্তার হওয়ার ভয়ে বিহার পুলিশের সামনে আসেননি, আগাম জামিন চাইছেন তিনি।

উল্লেখ্য, গেল ১৪ জুন এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বলিউডে ছিল সুশান্তের শক্ত অবস্থান। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ছিছোড়ে’, ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’সহ একাধিক চলচ্চিত্র। এই অভিনেতার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিল বেচারা’। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD