বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় আরও ৬৪ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৫৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ২৪ জন, শিশু ৩ জন।

শনিবার (১ আগস্ট) বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪৬ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জন পজিটিভ।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪৮৭৫ জন, সুস্থ হয়েছেন ৩৩৮৭ জন, মারা গেছেন ১০৪ জন, চিকিৎসাধীন রয়েছেন ১৩৮৪ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD