মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সম্পন্ন হলো রানা-মিহিকার গায়ে হলুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বাগদানের পর এবার সম্পন্ন হলো দক্ষিণী তারকা রানা ডাগ্গুবাতি ও মিহিকার গায়ে হলুদ। তবে বিশেষ এই দিনটির জন্য কোন ধুমধাম নয়, আয়োজন করা হয়েছিলো একটি ছোট অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

গায়ে হলুদের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন রানা ডাগ্গুবাতি। যেখানে হলুদ-সবুজ রঙের লেহেঙ্গা চোলিতে দেখা গেছে মিহিকাকে। আর রানা পরেছিলেন সাউথ ইন্ডিয়ার ট্রেডিশনাল পোশাক।

আগামী ৮ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন রানা-মিহিকা। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাত্র ৩০ জন। করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রানার বাবা।

রানা-মিহিকার বিয়েতে যারা উপস্থিত থাকবেন তাদের সকলের করোনা টেস্ট করানো হবে বলেও জানিয়েছেন রানার বাবা। একইসঙ্গে এই তারকার বিয়েতে পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যবস্থা এবং প্রত্যেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বলেও জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD