বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বন্ধ হওয়া চ্যানেল ফিরে পেলেন নোবেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

দুই বাংলার আলোচিত ও বিতর্কিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল। ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামে একটি চ্যানেল রয়েছে। যার সাবস্ক্রাইবার ১৪ লাখেরও বেশি। সেই চ্যানেলটি বন্ধ করে দিয়েছিলো ইউটিউব কর্তৃপক্ষ।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’- এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যান তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হল। কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করে ই যাব ও একটি আদর্শ সাইবার স্পেস হিসেবে উপহার দিব।’

এরপর থেকে ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও নিজের চ্যানেলটি ফিরিয়ে আনতে সক্ষম হন নোবেল।

‘ওএলডি ম্যাক্সট্যান’ সে নিয়েও পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘নোবেল ম্যান এর ইউটিউব চ্যানেল গতকাল মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে।’

উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় ‘সারেগামাপা’-তে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর কাভার গানের শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছেন। বিভিন্ন কিংবদন্তি শিল্পীদের গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

কিন্তু একটা সময় তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে। দেশের কিংবদন্তি সব তারকা শিল্পীদের ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কটুক্তিমূলক মন্তব্য করে সমালোচিত হন নোবেল।

সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে। সেজন্যই তাকে ইউটিউবে নিষিদ্ধ করলো ইউটিউব কর্তৃপক্ষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD