বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সালমান-ক্যাটরিনাকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘টাইগার থ্রি’র শুটিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

শিগগিরই ‘টাইগার’ ছবির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’র কাজ শুরু করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। দু’দিন আগে এমনই এক তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছিলো- ‘টাইগার থ্রি’ নির্মাণের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে এটিও জানানো হয়, আগের দুই কিস্তির মতো এবারও পাওয়া যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। তবে এবার পরিচালকের আসনে থাকছেন মনীষ সাহ।

‘টাইগার থ্রি’র অভিনেতা ও পরিচালকের নাম ঘোষণা করা হলেও অজানা ছিলো অভিনেত্রীর নাম। অবশেষে জানা গেলো সেটিও।

‘টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ‘টাইগার থ্রি’তে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন। বলিউডের জনপ্রিয় এই জুটিকে নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির শুটিং। চলবে টানা ৮ মাস।

গত ১১ আগস্ট ছিলো জ্যাকলিন ফার্নান্দেজের জন্মদিন। এদিন পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা ঘোষণা দেন ‘কিক টু’তে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের এই অভিনেত্রী।

‘কিক টু’ ছাড়াও সালমান খানের হাতে রয়েছে ‘গানস অব নর্থ’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ও ‘রাধে’র কাজ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD