বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপছন্দের তালিকায় সেরা ‘সড়ক টু’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

মুক্তির আগেই রেকর্ড গড়লো মহেশ ভাট পরিচালিত ‘সড়ক’ ছবির সিক্যুয়েল ‘সড়ক টু’। সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসেবে রেকর্ড গড়েছে এটি।

ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। গত ১১ আগস্ট ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। চমকপ্রদ তথ্য হলো- এতে লাইকের চাইতে ডিসলাইক পড়েছে বেশি।

‘সড়ক টু’-এর ট্রেলারের লাইক যেখানে ৪ লাখ ৬৮ হাজার। সেখানে ডিসলাইক পড়েছে ৮ লাখ ৬০ হাজার। আর এটি দেখা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ বারের বেশি।

‘সড়ক টু’-এর এতো বেশি ডিসলাইক করার কারণ হিসেবে ধরা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে। কেননা বলিউডের এই অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে- মহেশ ভাট, আলিয়া ভাট, করণ জোহর, সালমান খানসহ বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেককে।

প্রতিটি ছবির মুক্তি আগে তার প্রচারণা নিয়ে নানা আয়োজন করে থাকেন নির্মাতারা। কিন্তু ‘সড়ক টু’ কোন প্রচারণা ছাড়াই মুক্তি দিচ্ছেন মহেশ ভাট। সুশান্তের মৃত্যু নিয়ে যেনো কোন প্রশ্নের মুখোমুখি হতে না হয় এ কারণে নাকি এমনটা সিদ্ধান্ত নেওয়া।

‘সড়ক টু’র শুধু ডিসলাইক বেশি নয়, এটিকে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন কেউ কেউ।

নিজের অভিনীত ছবির এতো ডিসলাইন দেখার পর সেটি নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী পূজা ভাট। তিনি টুইটারে লিখেছেন- “লাভারস/হেটারস একটি পয়সার এপাশ/ওপাশ। দুই পক্ষই তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ট্রেন্ডিংয়ে এগিয়ে রেখেছে। ধন্যবাদ আপনাদের শুভকামনার জন্য।”

মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’তে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও যিশু সেনগুপ্ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD