বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সঞ্জু একজন যোদ্ধা: মান্যতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। দু’দিন আগে এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এদিকে, ক্যানসারে আক্রান্ত সঞ্জয় মুম্বাইতে থাকলেও তার স্ত্রী মান্যতা ও দুই সন্তান রয়েছে দুবাইতে। সেখান থেকেই এক বিবৃতিতে মান্যতা জানান- “আপনারা সকলেই সঞ্জুর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন। এই কঠিন পথটি পাড়ি দেওয়ার জন্য এই মুহূর্তে প্রয়োজন শক্তি এবং আর্শীবাদ। গত কয়েক বছরে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের, আমার বিশ্বাস বাকিগুলোর মতো এবারের যুদ্ধেও আমরা জয়ী হবো। সঞ্জুর ভক্তদের কাছে আমার অনুরোধ আপনারা কোন গুজব ছড়াবেন না এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।”

যোগ করে মান্যতা আরও বলেন- “আমার পরিবারের জন্য সঞ্জু সবসময় একজন যোদ্ধা। এ কারণেই হয়তো ঈশ্বর এই চ্যালেঞ্জের জন্য আমাদের নির্ধারণ করেছেন। আমাদের এখন প্রয়োজন আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আর্শীবাদ।”

শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকে ব্যথা নিয়ে গত ৮ আগস্ট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছিলেন আইসিইউতে। সেখানে দু’দিন থাকার পর ১০ আগস্ট বাড়ি ফিরেছেন তিনি।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছে সঞ্জয় দত্ত। যেখানে তিনি লিখেছেন- ‌“হ্যালো বন্ধুরা। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা সবাই আমার পাশে আছে। শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রইলো, কেউ দুশ্চিন্তা করবেন না। সবার ভালোবাসায় শিগগিরই ফিরে আসবো।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD