শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রেমেও কম যাননি ম্যাডোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : সত্তরের দশকে গঠিত পপ ব্যান্ড ‘দ্য ব্রেকফাস্ট ক্লাব’-এ ম্যাডোনার মতো সদস্য ছিলেন গিলোরি। তিনিও গান গাইতেন। দুজনের প্রেম টিকেছিল ১৯৭৯-৮১ সাল পর্যন্ত।

জিন-মিশেল বাসকুয়েট : সময়টা ছিল ১৯৮২ সাল। মার্কিন গ্রাফিতি শিল্পী বাসকুয়েটের প্রেমে পড়েছিলেন ম্যাডোনা। খুব বেশিদিন টেকেনি তাদের প্রেম। সে বছর ম্যাডোনা তার প্রথম একক গান প্রকাশ করে প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রেমকে সময় দেওয়ার সময় কোথায়!

জন এফ কেনেডি জুনিয়র : প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে কেনেডি জুনিয়রের সঙ্গে ১৯৮৭ সালে কিছুদিন প্রেমে মজে ছিলেন ম্যাডোনা। কিন্তু কেনেডি জুনিয়রের মা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। যার ফলে অল্পদিনেই ভেঙে যায় এ সম্পর্ক।

মাইকেল জ্যাকসন : একজন পপ সাম্রাজ্যের সম্রাট, অন্যজন সম্রাজ্ঞী। দুজনের এক হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। নব্বইয়ের দশকের শুরুর দিকে একসঙ্গে কাজ করেছেন জ্যাকসন ও ম্যাডোনা। এক সাক্ষাৎকারে পপসম্রাজ্ঞী নিজেই বলেছিলেন, ‘আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম।’ কিন্তু জ্যাকসন শুধু বন্ধু হিসেবেই ম্যাডোনাকে ভালোবেসেছিলেন।

ভ্যানিলা আইস : ১৯৯২ সালে মার্কিন র‌্যাপার ভ্যানিলার সঙ্গে বেশ কিছুদিন অভিসারে মেতেছিলেন ম্যাডোনা।

জন বেনিটেজ : ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মার্কিন ডিজে বেনিটেজের সঙ্গে ম্যাডোনার প্রণয় তুঙ্গে ছিল। পপসম্রাজ্ঞীর প্রথম অ্যালবামে কাজও করেছেন তিনি।

শন পেন : ১৯৮৫ সাল। তখন হলিউড তারকা শন আর ম্যাডোনার প্রেম ছিল বেশ আলোচনায়। হুট করে তারা বিয়েও করে ফেলেন। কিন্তু বেশিদিন টেকেনি। ১৯৮৯ সালে দুজনের বিচ্ছেদ হয়। শনের অভিযোগ ছিল- চার বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো কথা হয়নি, হয়েছে কেবল ঝগড়া। অন্যদিকে ম্যাডোনা অভিযোগ করে বলেন, শন তাকে মারধর করত।

ওয়ারেন বেটি : হলিউড তারকা ওয়ারেন তখন ছিলেন নারীদের ‘হার্টথ্রব’। তার সঙ্গে ম্যাডোনা অভিনয় করেন ‘ডিক ট্রেসি’ ছবিতে। দুই বছর তাদের প্রেম ছিল।

টনি ওয়ার্ড : ১৯৯১ সালে স্বল্প সময়ের জন্য ম্যাডোনার প্রেমনিবাসের বাসিন্দা ছিলেন মডেল টনি। পপসম্রাজ্ঞীর ‘জাস্টিফাই মি’ ভিডিওতে কাজ করেছিলেন তিনি।

কার্লোস লিওন : ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ম্যাডোনার সঙ্গী ছিলেন অভিনেতা কার্লোস। দুজনের প্রেমে লৌর্ডস লিওনের জন্ম হয় ১৯৯৫ সালে।

অ্যান্ডি বার্ড : ১৯৯৭-৯৮ সালে ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক বার্ডের সঙ্গে ম্যাডোনার প্রেমের কথা শোনা যায়।

গাই রিচি : ম্যাডোনার জীবনে বেশিদিন রাজত্ব করেছেন এই চলচ্চিত্র নির্মাতা। ১৯৯৮ সাল থেকে সম্পর্ক আর বিয়ে হয় ২০০০ সালে। রিচির সঙ্গে ম্যাডোনার বিয়ে টিকেছিল ২০০৮ পর্যন্ত।

জিসাস লুজ : ২০০৯ সালে ম্যাডোনা দেখা পান ব্রাজিলিয়ান মডেল জিসাসের। তখন ম্যাডোনার বয়স ৫০ আর লুজের ২২। প্রেম কি মানে বয়সের বাধা? যদিও ২০১০ সালে সেই প্রেমের সমাপ্তি ঘটে।

ব্রাহিম জাইবাত : ফরাসি নৃত্য পরিচালক ব্রাহিমের সঙ্গে ম্যাডোনার প্রেম শুরু হয় ২০১০ সালে। সেই প্রেম টিকেছিল ২০১৩ সাল পর্যন্ত।

কেভিন স্যামপায়ো : আন্তর্জাতিক মডেল স্যামপায়োর সঙ্গে প্রেমে মজেছিলেন ম্যাডোনা। সেটি অবশ্য ছিল অল্পদিনের জন্য।

আহমালিক উইলিয়ামস : গত বছর থেকে ২৫ বছর বয়সী আহমালিক উইলিয়ামসের সঙ্গে প্রেম করছেন ম্যাডোনা। কিছুদিন আগেই পপসম্রাজ্ঞী নতুন প্রেমিকের মা-বাবাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে নিজের ভালোবাসার কথা জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD