বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউডে প্রীতির ২২ বছর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

“যখন আমার ক্যারিয়ারের শুরু করি তখন আমি একজন অপরিপক্ক প্রশস্ত চোখের বাচ্চা ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা আমি কী করব। শুধু এইটুকু জানতাম প্রতি মুহূর্তে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কখনই হাল ছেড়ে দিতে হবে না।” শুক্রবার (২১ আগস্ট) ক্যারিয়ারের ২২ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটাই লিখেছেন প্রীতি জিনতা।

এছাড়াও ভক্তদের নিয়ে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- “আজ যখন আমি পিছনে ফিরে তাকাই আমি সমস্ত মানুষ এবং অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞবোধ করি। ভাল এবং খারাপ যা আমার ভবিষ্যতকে রূপ দিয়েছে এবং আমার জার্নিকে এত অবিশ্বাস্য এবং স্মরণীয় করে তুলেছে।”

শুধু ভক্ত নয়, পরিচালক-প্রযোজক ও সহশিল্পীদের ধন্যবাদ জানিয়ে প্রীতি লিখেছেন- “সকল পরিচালক ও সহশিল্পীদের ধন্যবাদ। যারা আজকের প্রীতিকে তৈরি করেছেন। আমার স্বপ্নগুলো সত্যি হয়েছে। কখনও নিজের ওপর থেকে বিশ্বাস হারাবে না। আমি যদি পারি তোমরাও পারবে।”

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রীতি জিনতা। প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শাহরুখ খানকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রীতিকে।

এক এক করে ভক্তদের উপহার দিয়েছেন- ‘কেয়া কেহনা’, ‘চরি চরি চুপকে চুপকে’, ‘দিল চাহতা হ্যায়’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘আরমান’, ‘কাল হো না হো’, ‘বীর জারা’, ‘কোই মিল গায়া’, ‘কাভি আলভিদা না কেহনা’র মতো ব্লকবাস্টার ছবিগুলো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD