বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ইংরেজি ভাষার সিনেমা চান নায়ক বাপ্পি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

করোনার ভয় কাটিয়ে সব কিছুই আগের মতো চলছে। শুধু বন্ধ রয়েছে সিনেমা হল। সিনেমা সংশ্লিষ্ট মানুষদের এখন একটাই দাবি সিনেমা হল খুলে দেয়া হোক।এদিকে অনেকেই বলেছেন করোনার এই প্রভাব থেকে বাঁচতে সিনেমা হলগুলোতে হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিতে হবে। বিষয়টির সঙ্গে অনেকের মতো একমত নন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

এই নায়ক মনে করেন বিদেশি ছবিই যদি প্রদর্শন করতে হয় তবে হিন্দি নয়, ইংরেজি ভাষার ছবিকেই আমাদের প্রাধান্য দেয়া উচিত।

বাপ্পি বলেন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের যেখানেই আপনি যান না কেন, ইংরেজি দরকার হবেই। সিনেমা হলগুলোতে যদি বাংলা ছবির পাশাপাশি ইংরেজি ছবিও প্রদর্শন করা হয় তাহলে এই ভাষাটা শেখার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। ছবি দেখে কিছুটা হলেও ইংরেজি ভাষা বুঝতে পারবেন দর্শক। কিছু শব্দ হলেও শিখতে পারবেন। তবে সেজন্য অবশ্যই বাংলা সাবটাইটেল দিতে হবে।

এদিকে বাপ্পি চৌধুরী অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রেক্ষাগৃহ খুললেই মুক্তি পাবে চলচ্চিত্রটি। এতে বাপ্পির বিপরীতে আছেন ঢাকাই ছবির কুইন খ্যাত অপু বিশ্বাস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD