বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

‘সড়ক টু’ থেকে বাদ অরিজিতের গান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সড়ক’র সিক্যুয়েল এটি।

মুক্তির আগেই রেকর্ড গড়েছে ‘সড়ক টু’। ছবির ট্রেলার প্রকাশের পর এখনও পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার দর্শক তা অপছন্দ করেছেন। ফলে সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে এটি। এরইমধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হল।

নেটদুনিয়ার একাংশের অভিযোগ, ‘সড়ক ২’ থেকে অরিজিৎ সিংয়ের গাওয়া গান বাদ দিয়ে দিয়েছেন মহেশ ভাট।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, ‘দিল মে হামদাম’ গানটির পাশে গায়ক হিসেবে অরিজিৎ সিংয়ের নাম লেখা। কিন্তু উইকিপিডিয়াতে ছবির গানের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে এমন কোনও গানের উল্লেখ নেই।

এ ঘটনায় বেজায় চটেছেন অরিজিতের ভক্তরা। #ReleaseArijitSongFromSadak2 দিয়ে অরিজিৎ সিংয়ের গান প্রকাশের দাবি জানাতে শুরু করেন তারা। এছাড়াও ‘সড়ক টু’র কাজ শুরু করার আগে অরিজিৎ সিং ও জিৎ গাঙ্গুলির সঙ্গে ছবিও প্রকাশ করেছিলেন পূজা ভাট।

তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি অরিজিৎ সিং।

‘সড়ক’-এর মতো ‘সড়ক টু’তে দেখা যাবে সঞ্জয় দত্ত ও পূজা ভাটকে। তাদের পাশাপাশি আরও পাওয়া যাবে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD