বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

অ্যাকশন থ্রিলার ইশান-অনন্যার ‘কালি পিলি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনন্যা পাণ্ডে। এরপর তাকে দেখা গেছে মুদাস্সার আজিজ পরিচালিত ‘পতি পত্নি অউর ওহ’তে।

পরপর দু’টি ছবিতে অভিনয় করে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন অনন্যা পাণ্ডে। বর্তমানে বলিউডের এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ‘কালি পিলি’র কাজ নিয়ে।

দীর্ঘদিন আগেই শুরু হয়েছিলো ‘কালি পিলি’র শুটিং। কিন্তু করোনাভাইরাসের কারণে বন্ধ ছিলো এর কাজ। তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার শুরু হয়েছে কাজ।

রোববার (২৩ আগস্ট) ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘কালি পিলি’র টিজার। এক মিনিট ১৯ সেকেন্ড সময়ব্যাপির টিজার পুরোটাই অ্যাকশন ও থ্রিলারে ভরপুর। এরইমধ্যে এটি দেখা হয়েছে- চার লাখ ৭৮ হাজার বারের বেশি।

‘কালি পিলি’র গল্পে ইশান খাত্তারকে পাওয়া যাবে খুনের আসামির ভূমিকায়। পাশাপাশি তিনি একজন টেক্সি চালকও। আর অনন্যাকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে। যিনি অনেক টাকা ও জুয়েলারি চুরি করে পালানোর চেষ্টা করেন ইশানের টেক্সিতেই চড়ে। এভাবেই এগিয়ে যেতে থাকে ছবিটির গল্প।

মকবুল খান পরিচালিত ‘কালি পিলি’ গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সিনেমা হলগুলো বন্ধ ঘোষণা করায় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD