শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :

ইরফান-সুশান্তকে ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো মন্তব্যের কারণে খবরের শিরোনামে আসছে কঙ্গনা রনৌতের নামটি।

নেপোটিজম, নামি-দামি প্রযোজনা প্রতিষ্ঠান, তারকা সন্তানদের আগে প্রাধান্য দেওয়া ও বলিউডের মুভি মাফিয়াকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করছেন বলিউডের এই অভিনেত্রী।

কিন্তু জানেন কী এক সময় কঙ্গনাই বলিউডের প্রয়াত এই তারকার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন!

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- নির্মাতা হোমি আদজানিয়া কঙ্গনা রনৌত, ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন। এমনকি সেই ছবির গল্পও পড়ে শোনানো হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দেন কঙ্গনা।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা গেছে- হোমি কঙ্গনাকে যখন ছবিটির প্রস্তাব দিয়েছিলেন তার আগে ‘রেঙ্গুন’-এর জন্য চুক্তিবদ্ধ হয়ে যান তিনি। আর দুটি ছবির শুটিংয়ের সময়সূচি একই সময় হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

হোমি আদজানিয়ার সেই ছবির কাজ অপূর্ণই রয়ে গেলো। কেননা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুত দু’জনেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD