বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

অঙ্কিতার ফ্ল্যাটের লোন দিয়েছেন সুশান্ত: রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সপ্তাহ খানেক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র জানিয়েছিল, সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে যে ফ্ল্যাটে থাকছেন তার লোন বলিউডের প্রয়াত এই তারকা দিয়েছিলেন।

কিন্তু বিষয়টিকে নাকোচ করে দিয়েছিলেন অঙ্কিতা লোখাণ্ডে। সেই সঙ্গে তিনি ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। যা দ্বারা প্রমাণিত হয় বলিউডের এই অভিনেত্রী নিজেই তার ফ্ল্যাটের লোন দিয়েছেন।

তবে অঙ্কিতার এই প্রমাণকে মিথ্যা দাবি করেছেন সুশান্তের আরেক প্রেমিকা রিয়া চক্রবর্তী। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অঙ্কিতা লোখাণ্ডে দাবি করেছেন তিনি সুশান্তের সঙ্গে চার বছর কথা বলেননি। তবুও তিনি তার ফ্ল্যাটেই ছিলেন। তিনি শুধুমাত্র একটি দিকই দেখিয়েছেন। আর সেটি হলো যে এক কোটি রুপি তিনি দিয়েছেন সেটি। কিন্তু বাকি তিন থেকে চার কোটি রুপি সুশান্ত দিয়েছিলেন। অঙ্কিতা তার ৪০৩ নাম্বার ফ্ল্যাটটির কথা বলেননি। যেখানে তার পরিবার থাকতেন। সুশান্ত তার বিল পরিশোধ করছিল এবং তারা চার বছরে কথা বলেনি। আর আমি এটি একটি আর্থিক শোষণ বলে মনে করি।”

এদিকে, মুম্বাইয়ের খেরে একটি ফ্ল্যাট কিনেছেন রিয়া চক্রবর্তী। আর সেটির টাকা নাকি সুশান্ত সিং রাজপুত দিয়েছিলেন। এ প্রসঙ্গে রিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুশান্তের সঙ্গে দেখা হওয়ার আগে আমি এই ফ্ল্যাটটি কিনি যার মূল্য পাঁচ লাখ রুপি। প্রতি মাসে এর ইএমআই ১৭ হাজার রুপি। যা আমি দিতে পারছি না কারণ সুশান্তের পরিবার আমার জীবনকে কলঙ্কিত করে দিয়েছে।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD