বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

অর্জুনের দাদা জন, দাদী অদিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

কিছুদিন আগেই নতুন একটি ছবির কাজ শুরু করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি এর নাম।

নাম ঠিক না হওয়া ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে।

মজার বিষয় হলো- ছবিতে অর্জুনের দাদা-দাদীর চরিত্রে পাওয়া যাবে বলিউড তারকা জন আব্রাহাম ও অদিতি রাও হায়দারিকে।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে জন-অদিতির ফাস্ট লুক। যেখানে পাঞ্জাবি ও পাগড়ি পরা জন এবং ট্রেডিশনাল পোশাকে দেখা গেছে অদিতিকে।

প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিতে জন-অদিতিকে দিয়ে ১৯৪৭ সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

এ সপ্তাহে কিছুদিন ইনডোর শুটিং অংশগ্রহণ করে আগামী অক্টোবর থেকে আবারও টিমের সঙ্গে যোগ দেবেন তারা।

ছবিতে অভিনয়ের পাশপাশি এটি প্রযোজনাও করছেন জন আব্রাহাম। এটি পরিচালনা করবেন কাসভি নায়ার। এই ছবির মধ্য দিয়েই বলিউডে পা রাখতে যাচ্ছেন কাসভি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD