বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

বেয়ার গ্রিলসের সঙ্গে হাতির মলের চা খেলেন অক্ষয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বলিউড অভিনেতা অক্ষয় কুমার বহুবার অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মন কেড়েছেন। এবার চ্যালেঞ্জ নিতে হাজির গভীর জঙ্গলে গেছেন তিনি। অ্যাডভেঞ্চারের জগতে অতি পরিচিত নাম বেয়ার গ্রিলসের সঙ্গে খেয়েছেন হাতির মলের চা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি অক্ষয় নিজেই আপলোড করেছেন।

জানা যায়, সেপ্টেম্বরে তার এই শো সম্প্রচার করা হবে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, ভারতের কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে রেয়ার গ্রিলসের সঙ্গে স্টান্ট করতে দেখা গেছে। বেয়ার গ্রিলসের সঙ্গে নিজের টুইটারে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। ভিডিওতে তিনি বলছেন ‘আই অ্যাম রিল হিরো, হি হিজ রিয়েল হিরো’।
হাতির মলের চা সম্পর্কে তিনি বলেন, বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানে গিয়ে যে আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম। কিন্তু অভিযানে যাওয়ার পর হাতির মলের চা খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন, উফ, কি অবিশ্বাস্য একটা দিন!

‘ইন টু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে পুরো সেনাবাহিনীর নিয়মে ড্রিল করতে দেখা গেছে অক্ষয়কে। ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে শো-টি দেখা যাবে। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সম্প্রচারিত হবে। ১১ ও ১৪ সেপ্টেম্বর দুটি পর্বে শো দুটি দেখানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD