শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মায়ের মৃত্যুর ১০ দিন পর বাবাকে হারালেন গৌরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে ১০ দিন আগে মারা গিয়েছেন অভিনেতা গৌরব চোপড়ার মা।

দুর্ভাগ্যজনভাবে মায়ের মৃত্যুর ১০ দিন পরই বাবা স্বতন্ত্র চোপড়াকে হারালেন ছোটপর্দার জনপ্রিয় এই তারকা। তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

ক্যানসার চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন গৌরবের মা। হাসপাতালে তাকে দেখাশোনা করেছিলেন স্বতন্ত্র চোপড়া। সেসময়ই তার করোনা টেস্ট করা হলে সেটি পজিটিভ আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরব লিখেছেন- “মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন ১৯ আগস্ট এবং বাবা চলে গেলেন ২৯ আগস্ট। ১০ দিন…তারা দু’জনেই চলে গেলেন।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD