শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :

স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হলেন বানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

গত সপ্তাহে স্কটল্যান্ডে আসন্ন ছবি ‘বেল বটম’-এর শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার। এতে বলিউডের এই অভিনেতার বিপরীতে পাওয়া যাবে বানি কাপুরকে।

এবার নিজের ভাগের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বানি কাপুর।

বুধবার (২ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। এসময় বলিউডের এই অভিনেত্রীর পরনে দেখা গেছে নীল শার্ট, কালো রঙের লেগিংনস ও বুট। মুখে মাস্ক তো ছিলোই।

করোনাভাইরাসের কারণে দেওয়া লকডাউন শিথিল করার পর ‘বেল বটম’ হচ্ছে বলিউডের প্রথম ছবি। যার শুটিংয়ের জন্য দেশের বাহিরে যাওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD