বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোপের মুখে বিদ্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান তোপের মুখে পড়েছেন। তবে অভিনয় সংক্রান্ত কোনো বিষয়ে না। প্রয়াত অভিনেতা সুশান্ত ইস্যুতে নিজের নাম জড়িয়ে নেটিজেনদের তোপের মুখে এই অভিনেত্রী।

সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়েই যেন সাধারণ মানুষের মাঝে ভিলেন হয়ে গেলেন এই সুন্দরী। একের পর এক ট্রোলের শিকার বিদ্যা।

এর আগে তেলুগু অভিনেত্রী লক্ষ্মী মানচু টুইটে লিখেছিলেন, রিয়া এবং সুশান্ত দুজনের জন্যই সুবিচার চাওয়া উচিত। রিয়ার এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির অন্যান্য সহকর্মীদের তার পাশে দাঁড়ানো উচিত। যেভাবে রিয়ার জীবন কঠিন হয়ে উঠছে তাতে তার পাশে থাকাটা আমাদের কর্তব্য বলে মনে করি।

সেখানে মিডিয়া ট্রায়ালের নাম করে রিয়াকে নিগ্রহ করার অভিযোগও তোলেন লক্ষ্মী।

তার এই টুইটকে সমর্থন করে মিডিয়াকে ‘সার্কাস’ বলে মন্তব্য করেন তাপসী পান্নু। টুইট শেয়ার করে রিয়ার পাশে দাঁড়ান বিদ্যাও।
তিনি বলেন, কারও দোষ প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী সাব্যস্ত করা যায় না।

বিদ্যার এই টুইটের পরই তার বিরুদ্ধে চটেছেন নেটজনতার একাংশ। তার এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন কেউ। এছাড়া বিদ্যাকে ‘হিপোক্রিট’ বলেও মন্তব্য করেছেন অনেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD