বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন লুকে আসছেন শাকিব খান, পরিচালক সাফিউদ্দিন সাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করছেন। এমন খবর নিয়ে সাফিউদ্দিন সাফির সঙ্গে যোগাযোগ করা হয় গেল সপ্তাহে। তখন তিনি বলেন, ‘মৌখিকভাবে ছবিটি নিয়ে প্রযোজক ও নায়কের সঙ্গে আলোচনা হয়েছে আমার। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই এই মুহূর্তে আমার পক্ষে ছবিটি নিয়ে কিছু বলা উচিত হবে না।’

অবশেষে ছবিটি নিয়ে মুখ খুললেন এর প্রযোজক টপি খান। ‘ওয়ার্নিং’, ‘বসগিরি’, ‘বসগিরি ২’- এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরইমধ্যে প্রশংসিত প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টপি খান। তার ‘বসগিরি’ ছবিতে নায়িকা হয়েই ২০১৬ সালে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন নায়িকা বুবলী। সেই প্রযোজক এবার প্রস্তুত নতুন সিনেমার জন্য।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি জানিয়েছেন, নাম ঠিক না হওয়া তার নতুন ছবিতে নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করবেন দক্ষ ও জনপ্রিয় নির্মতা সাফিউদ্দিন সাফি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হয়ে আসছেন সাফি-শাকিব।

সর্বশেষ এই জুটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটি উপহার দিয়েছেন। সেখানে শাকিবের বিপরীতে ছিলেন জয়া আহসান। খুব বেশি ব্যবসায়িক সাফল্য না পেলেও এ ছবি আলোচনায় ছিলো। আবারও তারা এক হয়ে আসছেন টপি খানের প্রযোজনায়।

প্রযোজক টপি বলেন, ‘অনেক আগে থেকেই দেশের সেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি ছবির পরিকল্পনা চলছিলো। বেশকিছু কাজ গুছিয়েও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সব বন্ধ রাখতে হলো। আবারও সব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেখে সিনেমাটি শুরু করতে যাচ্ছি। শাকিব খানের সঙ্গে কিছু মিটিং হয়েছে। তার অনেক পরামর্শও রয়েছে ছবিটির ব্যাপারে। তার এই আন্তরিকতা দেখেই দ্রুত কাজটি শুরু করতে চাইছি।’

‘এ ছবির গল্প লিখছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম রেজা। সম্পূর্ণই মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হবে। এখানে শাকিব খানের লুক, চরিত্র সবই নতুন। যা দর্শককে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। সেইসঙ্গে সাফিউদ্দিন সাফি ইন্ডাস্ট্রির একজন সফল নির্মাতা। শাকিব খানের সঙ্গে তার কাজের বোঝাপড়াও বেশ ভালো। সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ কিছু হবে’- প্রত্যাশার সুরে যোগ করেন প্রযোজক।

তিনি আরও জানান, ছবিটিতে দুইজন নায়িকাকে দেখা যাবে। কে হবেন সে দুই নায়িকা তা এখনো চূড়ান্ত নয়। তবে প্রযোজক চাইছেন এ ছবির মাধ্যমে দুজন নতুন মুখ ইন্ডাস্ট্রিকে উপহার দিতে। সেটি সম্ভব না হলে এখানে একজন নায়িকা হিসেবে দেশের সেরা কোনো নায়িকাকে দেখা যেতে পারে।

আগামী সপ্তাহেই চূড়ান্ত চিত্রনাট্য হাতে নিয়ে জমকালো আয়োজনে ছবির নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করলেন টপি খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD