বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কফি পানে কমবে ডায়াবেটিস’র ঝুঁকি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

কফি ভালোবাসেন? তবে ডায়াবেটিস বেড়ে যাওয়ার শঙ্কায় ভুগছেন! তাহলে প্রতিদিন আরও এক কাপ কফি বেশি পান করার জন্য আপনার কাছে নতুন কারণ রয়েছে। গবেষকরা বলছেন- ডায়াবেটিসের ঝুঁকিকে প্রভাবিত করে এমন অনেকগুলো কারণের মধ্যে কফি পান অন্যতম। প্রতিদিন কফি পান বৃদ্ধি করায় ‘টাইপ-২ ডায়াবেটিস’র ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গবেষক শিল্পা ভূপতিরাজুর নেতৃত্বাধীন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা অনুসারে- বিগত চার বছরে যারা প্রতিদিন এক কাপ কফি পানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ১১ শতাংশ কমে গেছে।

কফি পানে কমবে ডায়াবেটিস
হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের (এইচএসপিএইচ) এই গবেষকরা বলেছেন, যারা প্রতিদিন এক কাপের চেয়ে বেশি পরিমাণে কফি পান হ্রাস করেছেন তাদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ১৭ শতাংশ বেড়ে গেছে।

এইচএসপিএইচ-এর পুষ্টি বিভাগের গবেষণা ফেলো শিল্পা ভূপতিরাজু বলেন, ‘আমাদের গবেষণাসমূহ পূর্ববর্তী গবেষণার সাথে নিশ্চিত করে দেখিয়েছে যে, কম মাত্রায় কফি পান ডায়াবেটিস-২ এর ঝুঁকি বাড়িয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- কফি পানের অভ্যাসের পরিবর্তন তুলনামূলক স্বল্প সময়ের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে।’

হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের সিনিয়র লেখক এবং পুষ্টি ও এপিডেমিওলজির প্রফেসর ফ্রাঙ্ক হু বলেছেন, ডায়াবেটিস জটিলতায় ভোগা ব্যক্তিদের ওজনের দিকে লক্ষ্য রাখতে হয় এবং শারীরিকভাবে সক্রিয় থাকতে হয়। এক্ষেত্রে ধীরে ধীরে কফি পান বৃদ্ধি ভূমিকা রাখতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD