শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

প্যাটিনসনের শরীরে বাসা বেঁধেছে করোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন অল্প কিছুদিন হলো, কিন্তু আবারও তা খুলে রাখতে হচ্ছে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। কারণ তার শরীরে বাসা বেঁধেছে করোনাভাইরাস। হলিউড ভিত্তিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের লন্ডনে রবার্ট প্যাটিনসনকে নিয়ে কিছুদিন আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এর শুটিং শুরু হয়। কিন্তু ৩৪ বছর বয়সী এই তারকা কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় ছবিটির কাজ থমকে গেলো। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এ নিয়ে মুখ খোলেনি এখনও।

ভ্যানিটি ফেয়ার ট্যাবলয়েডকে একটি সূত্র জানিয়েছে, ‘দ্য ব্যাটম্যান’ ছবির একজন সদস্যের করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। তিনি এখন আইসোলেশনে আছেন। শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ছবিটির নির্মাণ কাজ স্থগিত হয়েছিল। কয়েকদিন আগে শুটিং শুরুর পর ইউটিউবে ডিসি ফ্যানডোম চ্যানেলে এর টিজার মুক্তি পায়।

ব্রুস ওয়েইন তথা ব্যাটম্যান চরিত্রে থাকছেন রবার্ট প্যাটিনসন। ক্যাটওম্যানের ভূমিকায় দেখা যাবে জোয়ি ক্রাভিৎজকে। খলচরিত্র রিডলার হিসেবে পল ড্যানো ও পেঙ্গুইনের সাজে রয়েছেন কলিন ফেরেল।

ডিসি কমিকসের এসব চরিত্র অবলম্বনে নির্মাণাধীন ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২১ সালের ১ অক্টোবর।

লাইটনিউজ

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD