ওম রাউতের থ্রিডি সিনেমা ‘আদিপুরুষ’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রভাস। এতে দক্ষিণের এই সুপারস্টারকে পাওয়া যাবে ঈশ্বর রামের ভূমিকায়।
সিনেমায় খলচরিত্রে হাজির হবেন সাইফ আলি খান। বলিউডের এই অভিনেতাকে পাওয়া যাবে রাবনের ভূমিকায়।
‘আদিপুরুষ’-এর নায়ক ও খলনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও, সিনেমাটির নায়িকা কে হবেন তা জানার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে জানা গেলো সেই নামটি।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে নায়িকা হিসেবে পাওয়া যাবে কিয়ারা আদভানিকে। বলিউডের এই অভিনেত্রী অভিনয় করবেন রামের স্ত্রী সিতার চরিত্রে।
‘আদিপুরুষ’-এ অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন কিয়ারা।
এরইমধ্যে কিয়ারাকে সিনেমার সারাংশ পরে শুনিয়েছেন পরিচালক। আর এতে অভিনয়ের জন্য সম্মতিও জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি।
তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, কান্নাড়া এবং আরও কিছু বিদেশি ভাষায় মুক্তি দেওয়া হবে ‘আদিপুরুষ’। এ কারণে ভিন্ন ভাষা জানা আরও কয়েকজন তারকাকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
বছর শেষে সকলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে। ২০২১ সালে শুরু হবে ‘আদিপুরুষ’র কাজ। মুক্তি পাবে ২০২২ সালে।
এই মুহূর্তে কিয়রার হাতে রয়েছে ‘ইন্দু কি জাওয়ানি’, ‘শেরসাহ’ ও ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাগুলোর কাজ।
লাইটনিউজ