বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের অপমৃত্যু মামলায় রিয়ার ভাই গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু মামলা নতুন মোড় নিলো। মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রয়াত এই তারকার প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার দেখিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

সৌভিক চক্রবর্তীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বাড়ির সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) একটি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার বাড়িতে অভিযান চালায়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই সৌভিক-স্যামুয়েলকে গ্রেফতারের কথা জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন এনসিবি’র উপ-পরিচালক (অপারেশনস) কেপিএস মালহোত্রা। অভিযান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তদন্তের অংশ হিসেবে সৌভিক ও স্যামুয়েলের বাড়ি তল্লাশি করা হয়েছে।

রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তী একই বাড়িতে থাকেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD