বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃসত্ত্বা কারিনার জন্য আমিরের বিশেষ ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন আমির খান। বছরের শুরুতেই শুরু হয়েছিলো এর শুটিং। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে মাঝ পথেই আটকে যায় এর কাজ।

করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সম্প্রতি ছবিটির শুটিংয়ের জন্য তুর্কি গিয়েছিলেন আমির খান। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারতে আবার ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে অংশ নেবেন আমির। এবার তার সঙ্গে যোগ দেবেন কারিনা কাপুর খানও।

কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন, এ কথা কারও অজানা নেই। তাই এই হবু মা ছবিটির শুটিংয়ে অংশ নেবেন কিনা তা নিয়ে চলছিলো বেশ জল্পনা-কল্পনা।

শেষমেষ জানা গেলো- বলিউডের এই অভিনেত্রী ছবির শুটিংয়ে অংশ নেবেন। আর তার জন্য সেটে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করছেন আমির খান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- করোনা সংকটের আবহে এমনিতেই সেটে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে করিনার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখছেন ছবির অন্যতম প্রযোজক আমির খান।

পরিচালককে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আমির। সেটে যেনো অতিরিক্ত কোন লোক না থাকে। এমনকি করিনার ভ্যানিটির মধ্যেও যেন অযথা কেউ প্রবেশ না করে। এসবই কড়া নজরে রাখার নির্দেশ দিয়েছেন আমির।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD