বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ার বিকিনি ছবি প্রচার করা বন্ধ করুন, মিডিয়াকে সোনা মহাপাত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। সুশান্তের পরিবার যাতে সুবিচার পায় সেই দাবিতে সরব তার অনুরাগীরা। গায়িকা সোনা মহাপাত্র এবার এই বিষয়ে মুখ খুললেন। তিনি জানিয়েছেন যে তিনিও চান যাতে সুশান্তের পরিবার সুবিচার পায়।

কিন্তু একই সঙ্গে মূল অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সম্পর্কে সংবাদমাধ্যমের যা লেখা হচ্ছে তার নিন্দা করলেন সোনা মহাপাত্র। তার মতে রিয়া চক্রবর্তী বিকিনি পরা ছবি এই মুহূর্তে টেলিভিশনে ব্রডকাস্ট করা অপ্রাসঙ্গিক। এবং রিয়ার সম্পর্কে বিভিন্ন রকমের বিশেষণ ব্যবহার করা হচ্ছে যেগুলি ভুল বলে মনে করছেন তিনি।

সোনা মহাপাত্র একটি টুইট করে লিখেছেন, এই মৃত্যু সত্যিই খুব দুঃখজনক। সুবিচার অবশ্যই কাম্য। কিন্তু রিয়া চক্রবর্তী বিকিনি পরা ছবি দেখানো বা তাকে বিষকন্যা বলা এবং অন্যান্য বিশেষণের সম্বোধন করা ঠিক নয়।

রিয়া চক্রবর্তী বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার সমর্থনে মুখ খুলেছেন বহু অভিনেত্রীরা।

যেমন, অভিনেত্রী তাপসী পান্নু বলেছেন, সুশান্তকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। রিয়াকেও আমি চিনি না। কিন্তু আমি জানি যে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে, যিনি এখনো দোষী প্রমাণিত হন নি, তাকে অপরাধী বানানো ঠিক নয়। শান্তির জন্য নিজের দেশের আইনকে বিশ্বাস করুন।

অভিনেত্রী লক্ষী মঞ্চু একটি টুইট করেছেন, রাজদীপ সরদেসাই এর সঙ্গে রিয়া চক্রবর্তীর পুরো সাক্ষাৎকারটি দেখলাম। মিডিয়া রিয়াকে দৈত্যের মতো রূপ দিয়ে দিয়েছে। আর তাই বেশিরভাগ মানুষ চুপ করে আছেন। আমি সত্যিটা জানিনা। আমি সত্যিটা জানতে চাই এবং আশাকরি সত্যিটা সামনে আসবে খুব স্পষ্টভাবে। আইনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে।

এবং যে সমস্ত সংস্থা তদন্ত করছে তাদের উপরে ভরসা আছে। কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ কি এই নৃশংস ব্যবহার এবং একজনের পরিবারের উপর এই রকম লিঞ্চিং আমরা বন্ধ রাখতে পারি না? এই মিডিয়ার জন্য গোটা পরিবারের উপর যে যন্ত্রনা যাচ্ছে আমি তা কল্পনা করতে পারছি।

আমার সঙ্গে এরকম কিছু হলে আমি চাইতাম আমার সহকর্মীরা আমার পাশে দাঁড়াক। যতক্ষণ না পর্যন্ত রিয়া দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই কাজটি বন্ধ হোক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD