বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাকে ‘প্রপোজ’ করতে চেয়েছিলেন সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান। সেখান থেকেই নাকি শুরু হয়েছিলো এই তারকা জুটির প্রেমের গল্প। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এরপরই সুশান্ত-সারাকে ঘিরে এক এক করে সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

সারাকে নিয়ে ব্যক্তিগত জেটে চড়ে থাইল্যান্ডের ব্যাংকক ঘুরতে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। যেখানে এক হোটেলের কামরায় টানা তিন দিন একসঙ্গে ছিলেন তারা। সুশান্ত সারার পেছনে ৭০ লাখ রুপি খরচ করেছেন বলেও জানা গেছে।

সম্প্রতি সুশান্ত-সারাকে ঘিরে প্রকাশ্যে এলো আরও একটি তথ্য। বলিউডের এই অভিনেত্রীকে ‘প্রপোজ’ করতে চেয়েছিলেন সুশান্ত! প্রয়াত এই তারকার লোনাভালায় অবস্থিত খামারবাড়ির কেয়ারটেকার সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

রইস নামের ওই কেয়ারটেকার জানান, ২০১৯ সালের জানুয়ারিতে সারা আলি খানকে ‘প্রপোজ’ করার পরিকল্পনা করেছিলেন সুশান্ত।

এ প্রসঙ্গে রইসের ভাষ্য, “২০১৮ সাল থেকে সুশান্তের সঙ্গে তার খামারবাড়িতে আসা-যাওয়া শুরু করেছিলেন সারা। তারা যখনই আসতেন তিন থেকে চারদিন থাকতেন। থাইল্যান্ড থেকে ফেরার পরও তারা বিমানবন্দর থেকে সরাসরি খামারবাড়িতেই উঠেছিলেন। এসময় তাদের সঙ্গে একজন বন্ধুও ছিলেন।”

যোগ করে রইস আরও বলেন, “সারা ম্যাম খুব ভালো ছিলেন। তার মাঝে কোন অহংকার ছিলো না। মাঝে মাঝে তিনি খামারবাড়িতে থাকা পরিচারিকার কাজেও সাহায্য করতেন। ঠিক যেমনটা সুশান্ত স্যার করতেন। সারা আমাকে রইস ভাই বলে সম্বোধন করতেন। তিনি সকল স্টাফদের সম্মান করতেন।”

সুশান্তের প্রপোজ পরিকল্পনা প্রসঙ্গে রইস জানান, “দামান ট্রিপে যাওয়ার কথা ছিলো সুশান্ত স্যারের। সেখানেই সারা ম্যামকে প্রপোজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোন কারণে সেই ট্রিপটি বাতিল হয়ে যায়। ২০১৯ সালের ফেব্রুয়ারি বা মার্চে তারা কেরালাতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এর মাঝেই শোনা যায় যে, তাদের বিচ্ছেদ হয়ে গেছে। ২০১৯ সালের জানুয়ারির পর সারা ম্যাম আর কখনও খামারবাড়িতে আসেননি।”

সারাকে প্রেম নাকি বিয়ের জন্য প্রস্তাব দিতে চেয়েছিলেন সুশান্ত? এই প্রশ্নের জবাবে রইস বলেন, “আমি জানি না কিসের জন্য তাকে প্রপোজ করতে চেয়েছিলেন। কারণ আমি শুধু সুশান্ত স্যার ও তার বন্ধুর আলোচনা থেকে জানতে পারি সারা ম্যামকে স্যার প্রপোজ করতে চাইছেন।”

এই বছরের মার্চে নাকি খামারবাড়িতে গিয়ে তিন চার মাসের জন্য থাকতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD