বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদককাণ্ডে সমন রিয়াকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে এবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আনন্দবাজার পত্রিকার খবর, রিয়ার ভাই শৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউজকিপার দীপেশকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য মিলেছে, তার ভিত্তিতেই রিয়াকে সমন পাঠানো হয়েছে।

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রিয়ার মুম্বাইয়ের বাড়িতে এনসিবি-র একটি দল সমন নিয়ে হাজির হয়। এনসিবি প্রধান সমীরা ওয়াংখেড়ের নেতৃত্বাধীন ওই দল রিয়াকে তদন্তে যোগ দিতে বলে। আজই এনসিবির সামনে হাজিরা দিতে পারেন রিয়া এমনটাই জানা যায়।

তদন্তকারীরা মাদক যোগে রিয়ার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। আজ সকালেই অভিনেত্রীর বাড়ির সামনে পুলিশের একটি দলকেও মোতায়েন করা হয়।

এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্র বলেন, এনসিবি-র একটি দল রিয়াকে সমন দিতে গেছে। আজই তদন্তে যোগ দিতে হবে তাকে। তিনি নিজে থেকে আসবেন নাকি আমাদের দল তাকে নিয়ে আসবে, তা রিয়ার উপরই নির্ভর করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD